মিরসরাইয়ে ১দিনের ব্যবধানে দুই যুবকের আত্নহত্যা

আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ৬:০৩ অপরাহ্ন

mirsarai

মিরসরাই করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের মিরসরাইয়ে একদিন ব্যবধানে দুই যুবক আতœহত্যা করেছে। রোববার (২০নভেম্বর) জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার পূর্ব বাইজ্জা পাহাড়ের উপর থেকে গাছের সাথে ঝুলন্ত অজ্ঞাত (২৫) যুবকের লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ ।

এর আগে গত শুক্রবার (১৮ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামের সৈকত ইসলাম (২২) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। সে ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো.আলমগীর জানান, রোববার সোনাপাহাড় এলাকার পূর্বে প্রায় দুই’শ ফুট পাহাড়ের উপরে গাছের সাথে ঝুলন্ত অবস্থা এক যুবককে দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

পরে আমরা গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেছি। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ওই যুবকের পরণে নীল রংয়ের ট্রাউজার ও গায়ে সবুজ রংয়ের গেঞ্জি রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post