ফলোআপ : মানিকছড়িতে গৃহবধু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫

আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ৪:৩২ অপরাহ্ন

khagrachari

এমদাদ খান, খাগড়াছড়ি :: জেলার মানিকছড়ির কুমারী ডেবাতলী নামক এলাকায় গতকাল শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে এক বাঙালি নারীকে ধর্ষণের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, লাব্রেচাই মারমার ছেলে মিতু মারমা (৬০), মিতু মারমাার ছেলে অংশে প্রু মারমা (২৫) আক্রসি মারমার ছেলে আপ্রুসি মারমা (৩৫), অংগ্যরি মারমার ছেলে কংহলা অং মারমা (৫২), উক্রই মারমার ছেলে উচিমু মারমা(৩৫) কে ডেবাতলী নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মানিকছড়ি থানার এসআই হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের জিগ্যাসাবাদ করা হচ্ছে তদন্ত সাপেক্ষে প্রয়াজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরে প্রকাশ, কুমারী মৌজার ডেবাতলীতে জনৈক শফি চৌধুরীর বাগানের পাহারাদার (নৈশ প্রহরী) মো.এমদাদুল হকের দ্বিতীয় স্ত্রী (৩০) কে ১৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে ঘর থেকে তুলে নিয়ে পার্শ্ববতী জঙ্গলে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে মানিকছড়ি থানায় মামলা করেন।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post