কক্সবাজার :: কক্সবাজার জেলা কারাগারে রোববার সকাল ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নজির আহমদ (৪৫) নামে এক হাজতির মারা গেছেন।
তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং গ্রামের রশিদ আহমদের পুত্র। কক্সবাজার জেল সুপার মো.বজলুর রশিদ আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কক্সবাজার সদর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রেজাউল করিম জানান, ময়নাতদন্ত শেষ হলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

