ঢাকা আসছেন পাঁচ দেশের প্রধান বিচারপতি

আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ১:২০ অপরাহ্ন

jujge

অনলাইন ডেস্ক :: আগামী ২৫ ও ২৬ নভেম্বর (২০১৬) ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিতব্য ‘সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন ৫ দেশের প্রধান বিচারপতিরা।

তারা হচ্ছেন, আফগানিস্তানের প্রধান বিচারপতি সাইদ ইউসুফ হালিম, ভূটানের প্রধান বিচারপতি লিওনপোশেরিনওয়াংচুক, নেপালের প্রধান বিচারপতি সুশীলাকারকি, শ্রীলংকার প্রধান বিচারপতি কে শ্রিপাভান এবং মায়ানমারের প্রধান বিচারপতি ইউ তুনহতুনও।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে সুপ্রিম কোর্ট এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) বলেন, এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথি আসবেন। এর মধ্যে ৫ দেশের প্রধান বিচারপতিরা রয়েছেন।

২০১১ সাল থেকে শুরু হওয়া এ সম্মেলন এর আগে পাকিস্তান, শ্রীলংকা, ভূটান ও নেপালে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ এশিয়ার ৫ দেশের প্রধান বিচারপতি ছাড়াও সম্মেলনে অংশ নেবেন বিভিন্ন দেশের বিচারপতি, পরিবেশবিদসহ বিশেষজ্ঞরা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সকল বিচারপতি, পরিবেশবিদ এবং পরিবেশ আদালতের বিচারকরাও থাকছেন এ সম্মেলনে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের পরিবেশবিদদেরও অংশ নেওয়ার কথা রয়েছে এ সম্মেলনে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post