চট্টগ্রাম :: নগরীতে ডবলমুরিং থানার রোববার সকাল সাড়ে ৮টার দিকে জালাল উদ্দিন সুলতান (৪৬) নামে এক ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর পরতার মরদেহ শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।
নিহতের বাড়ি আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের সুলতান আহমদের ছেলে। বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত জালালের আগ্রাবাদে একটি অফিস আছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে জালাল আগ্রাবাদে অফিসে যান। দুপুর ২টার দিকে ভাত খাওয়ার জন্য অফিস থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল।
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

