এমদাদ খান, খাগড়াছড়ি :: জেলার মানিকছড়ি বুদংপাড়াস্থ নির্জন জঙ্গল থেকে অজ্ঞাত এক বাঙ্গালী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাটনাতলী ইউনিয়নের নির্জন এলাকা বুদংপাড়ার অদূরে জঙ্গলে অজ্ঞাত নামা এক ঝুলন্ত যুবকের লাশের খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করেছে। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে অফিসার ইনচার্জ মো. আবদুল রাকিব সঙ্গীয় র্ফোস নিয়ে লাশ উদ্ধার ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এলাকার প্রবীন ব্যক্তিবর্গরা জানান, আনুমানিক ৩০-৩২ বয়সী যুবকটি এ এলাকার নয়। তাদের ধারণা সন্ত্রাসীরা যুবকটি কোথাও থেকে অপহরণ করে এনে নির্যাতন চালিয়ে হত্যার পর লাশটি ঝুলিয়ে রেখেছে! বিষয়টি পুরোপুরী জানা যাবে লাশের ময়না তদন্তের পর।
থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রাকিব জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করছে। সকালে লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করা হবে।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

