কক্সবাজার :: জেলার টেকনাফে রোববার সকাল ৭টায় নাফ নদী সংলগ্ন আলোগোলা প্রজেক্ট এলাকা থেকে ৬ লাখ ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্রলার তল্লাশি করে ৬ লাখ ৯২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

