ধর্ষণের পর বিয়ে অতঃপর শাস্তি মাফ!

আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ১:২৯ অপরাহ্ন

rape
অনলাইন ডেস্ক ::
বিশ্বের বেশ কিছু দেশে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের কথা ভাবা হচ্ছে, যেখানে ইন্দোনেশিয়ায় ধর্ষণের শাস্তি হিসেবে ছেলেদের যৌনাঙ্গ কর্তনের শাস্তি দেয়া হচ্ছে এবং সেখানে তুরস্ক পার্লামেন্ট নতুন এক আইন উত্থাপন করছে যার বলে `সংবিধিবদ্ধ ধর্ষণ`-এর ক্ষেত্রে ধর্ষক মেয়েটিকে বিয়ে করলে আর শাস্তি পেতে হবে না। ধর্ষণ করার পরও খুব সহজেই পার পেয়ে যাবেন এখন থেকে তুরস্কের ধর্ষকরা।

এই বিষয়ক বিল বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে উত্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়েছে। সেখানে বিলটি নিয়ে পার্লামেন্টের সদস্যরা আলোচনা করবে একদিন এবং পরের দিন ভোটে বিলটি তুরস্কের আইনে পরিণত হবে যদি অধিকাংশ সদস্য এর পক্ষে ভোট দেয়।

সমালোচকরা জানায়, এই আইনটি পাস হলে ধর্ষণকে আইনত বৈধতা দেয়া হবে। সেই সঙ্গে সমর্থন দেয়া হবে বাল্য বিবাহকে। আর এই ধরনের মানসিকতার পুরুষরা তাদের অপরাধে আরো উৎসাহী হবে।

গত কয়েক দশকে তুরস্কে নারীদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে শতকরা ৪০ ভাগ। যার অধিকাংশ যৌন নিপীড়ন ও শারীরিক অত্যাচার। পরিসংখ্যান অনুসারে ২০০৩ থেকে ২০১০ সালের মধ্যে দেশটিতে নারী হত্যার ঘটনা বেড়েছে শতকরা ১৪০০ ভাগ! অর্থাৎ ২০০৩ সালে ১০০ জন মারা গেলে বর্তমানে মারা যাচ্ছে ১ হাজার ৪০০ জন, যা রীতিমত ভয়াবহ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post