বলিউডে পা রাখছেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী!

আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ১:১৭ অপরাহ্ন

1111

অনলাইন ডেস্ক ::
বহুদিনের জল্পনায়ঢ শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী বলিউডে দ্রুত অভিনয়ে আসছেন। কিন্তু এবার বনি কাপুর নিজেই জানালেন বলিউডে জাহ্নবীর অভিষেকের দায়িত্ব করণ জোহারের। ‘‌ধর্মা প্রোডাকশন’‌–এর ব্যানারেই নাকি প্রথম দেখা যাবে তাকে।

হিট মারাঠি সিনেমা ‘‌সৈরত’‌–এর হিন্দি রিমেক করছেন বলিউডের প্রখ্যাত পরিচালক করণ জোহর। সিনেমার কাজ শুরু হওয়ার আগেই নানা গুজব রটেছে এই সিনেমা নিয়ে। এই গুজবেই নতুন সংযোজন জাহ্নবী কাপুর।

এই গুজবে কার্যত সিলমোহর দিলেন বনি। এবার তাই বলিউডে নতুন জল্পনা এই মুভিতেই কি অভিষেক ঘটছে জাহ্নবীর?‌ করণ জোহার অবশ্য এই বিষয়ে কোনও কথা বলেননি। বনিও নিশ্চিত ভাবে সিনেমার নাম উল্লেখ করেননি।

কিন্তু অনেকেই মনে করছেন এই গুজবেও সিলমোহর পড়তে চলেছে। কারণ নাম না বললেও করণ জানিয়েছেন, এই রিমেকে নতুন মুখ রাখছেন তিনি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post