২০১৭ সালের কমছে সরকারি ছুটি!

আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ১:১৩ অপরাহ্ন

11-447

অনলাইন ডেস্ক :: সরকারি ছুটি কমছে ২০১৭ সালের। জনপ্রশাসন মন্ত্রণালয় ১২ দিনের সরকারি ছুটির প্রস্তাব করেছে। প্রস্তাবটি গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে জনপ্রশাসন বিভাগ। আসছে মন্ত্রিসভা বৈঠকে ছুটির এ প্রস্তাব পাস হতে পারে বলে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ‍সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০১৭ সালে সরকারি ছুটির বেশির ভাগই শুক্র ও শনিবার থাকায় ‍সাধারণ ও নির্বাহী ছুটির সংখ্যা কমে গেছে। গত বছরের তুলনায় এবছর ছুটির সংখ্যা প্রায় অর্ধেক কমেছে। গত বছর সরকারি ছুটি ছিল ২২ দিন। এবছর ছুটি প্রস্তাব করা হয়েছে ১২ দিন। তবে এটি চূড়ান্ত করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘২০১৭ সালের সরকারি ছুটি তুলনামূলক অনেক কম পড়েছে। অধিকাংশ সরকারি ছুটি ‍ছুটির দিনে হওয়ায় সাধারণ ও নির্বাহী ছুটি কমে গেছে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আবদুল কামাল চৌধুরী এ বিষয়ে বলেন, ‘আমরা একটি প্রস্তাব দিয়েছি। মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি চূড়ান্ত করবে।’

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post