
অনলাইন ডেস্ক :: বাংলাদেশে প্রতিবছর নতুন করে ক্যানসারে আক্রান্ত হন এক লাখ ২২ হাজার ৭১৫ জন মানুষ। আর মারা যান ৯১ হাজার ৩৩৯ জন মানুষ।
উপজেলা পর্যায়ে ক্যানসার সচেতনতা ও শনাক্তকরণের লক্ষ্যে সমাজসেবাভিত্তিক ক্যানসার সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ তথ্য জানান।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিসিপিআর) এবং বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ক্যানসার বিশেষজ্ঞরা জানান, ক্যানসার আক্রান্তদের মধ্যে এক-তৃতীয়াংশ চিকিৎসাসেবা পান। বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার ৬০টি উপজেলায় দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হবে।
সিটিজিসান.কম/শিশির
Print This Post
