এম শাহ আলম, কক্সবাজার ::
জেলার রামুতে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ সময় আরো একজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মাহাসড়কের রামু’র রশিদ নগর ইউনিয়নের পানির ছড়া জেটি রাস্তা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মোহাম্মদ হাসানের ৮ বছরের শিশু জায়রিন বিনতে হাসান প্রতি দিনের মত বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল এসময় চট্রগ্রাম মূখি মাইক্রোবাস চট্রমেট্রো চ-১১-৪৫৬৬ তাকে চাপা দিলে ঘটনা স্থলে সে নিহত হয়। পরে গাড়ি নিয়ে ড্রাইভার দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় একই স্থানে ব্যাটারি চালিত অটো (টমটম) গাড়িকে ধাক্কা দেয়।
এসময় টমটম গাড়ির ড্রাইভার উপজেলার গর্জনয়া ইউনিয়নের মৃত ছৈয়দ আহম্মদের পুত্র আবুতালেব ঘোরতর আহত হলে তাকে প্রথমে রামু স্বাস্থ্যকম্পেক্স নেওয়ার ডাক্টার কক্সবাজার সদর হাসপতালে রেফার্ড করেন। তার অবস্থা অবনতি হলে কক্সবাজার সদর হাসপতালের কর্তব্যরত চিকিৎসক চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করেন।
এ বিষয়ে রামু তুলাবাগান হাইওয়ে পুলিশ পাড়ির ইনচার্জ এসআই আব্দুল আওয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস ও টমটম গাড়ি আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থার নেওয়ার কথা জানান তিনি।
সিটিজিসান.কম/রবি
Print This Post

