এবার চীনে ভাইরাল হল ডোনাল্ড ট্রাম্পের নাতনি!

আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ৯:৫৭ পূর্বাহ্ন

erabela

অনলাইন ডেস্ক ::
সদ্য নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি এরাবেলা কুশনের পাঠ করা একটি কবিতার ভিভিও এখন ভাইরাল। আর এই ভিডিওটি চীনের সঙ্গে দীর্ঘদিনের খারাপ সম্পর্ক ঘোচাতে যুক্তরাষ্ট্রের জন্য সহায়ক হিসেবে কাজ করবে বলে আশা করছেন অনেকেই। খবর সিএনএন এর।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এরাবেলা কুশন চীনের লাল গাউন পরে টেবিলের ওপর দাঁড়িয়ে মান্দারিন ভাষায় কবিতা পড়ছে। তাতে চীনের ঐহিত্য লুণ্ঠন এবং বানরের ছবি দেখা যাচ্ছে, যা শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে। ট্রাম্পের মেয়ে ইভাংকার পাঁচ বছরের ওই শিশুর চীনা ভাষার প্রতি খুব আগ্রহ। তিনি চীনের এক গৃহকর্মীর মাধ্যমেই এই ভাষা রপ্ত করেছেন। এই ভিডিওটিকে এখন দেখা হচ্ছে ট্রাম্পের একটি কূটনৈতিক বিজয় হিসেবে।

ট্রাম্পের মেয়ে ইভাংকা সাউথ চায়না মোর্নিং পোস্টকে বলেন, ‘তার মেয়ে চীনের গৃহকর্মীর মাধ্যমে মান্দারিন ভাষা শিখছে। সে সুন্দর করে চিড়িয়াখানার প্রাণীদের নামও চীনা ভাষায় বলতে পারে।’ পাঁচ বছরের ওই শিশুটি চীনা ভাষা আরো ভালো করে শিখছে বলেও জানান তিনি

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো ব্যবহারকারী আনান কিউমাও বলেন, ‘ট্রাম্পের পরিবারের সবাই বুদ্ধিমান এবং তারা একে অপরের কাছে প্রশংসনীয়। ভিডিওটির মাধ্যমে বোঝা যাচ্ছে তার পরিবার খুব শিক্ষিত।’

অপর এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ট্রাম্প আরো বেশি চীনের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পছন্দ করবেন।’

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post