আরাফাতুর রহমান, নোয়াখালী :: যেন দেখার কেউ নেই? নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৩২টি হাই স্কুল, ১৮টি মাদ্রাসার ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে ছাত্র-ছাত্রী থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীরা জানান, উপজেলার ১০টি ইউপিতে ৩২টি স্কুল, ১৮টি মাদ্রাসা রয়েছে। ১৩ নভেম্বর এসএসসি পরিক্ষার ফরম পূরণের শেষ দিন ছিল। প্রতিটি স্কুল ও মাদ্রাসায় সরকারী নির্ধারিত ফি বিজ্ঞান শাখা ১৭৮৫, ব্যবসা শাখা ১৬৯৫ ও মানবিক শাখা ১৫৭৫ টাকা, কেন্দ্র করে মাধ্যমিক শিক্ষাবোর্ড। এতে দেখা যায়, প্রায় স্কুল ও মাদ্রাসায় ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ফরম ফি আদায় করা হয়েছে।
আমিশাপাড়া ইউপির ভদ্রগাঁও গ্রামের আবুল কাশেম জানান, ছেলে এসএসসি পরিক্ষার ফরম পূরণ করেছে ৫৫০০ টাকা দিয়ে।
দেওটি ইউপির আমিরাবাদ গ্রামের সোহেল আহমেদ জানান, মেয়ের জন্য পরিক্ষার ফরম ফি জমা দিয়েছেন ৪৫০০ টাকা।
সোনাইমুড়ী পৌরসভার পাপুয়া গ্রামের ফজলুল হক মিয়া জানান, মেয়ের জন্য পরিক্ষার ফরম ফি জমা দিয়েছেন ৪২০০ টাকা।
সোনাইমুড়ী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী লোকমান মিয়া জানান, মেয়ের জন্য পরিক্ষার ফরম ফি জমা ৪২০০ টাকা জমা দিয়েছেন।
নাটেশ্বর ইউপির নাটেশ্বর গ্রামের ব্যবসায়ী স্বপন জানান, মেয়ের এসএসসি পরিক্ষার ফরম পূরণ করতে ৯০০০ টাকা দিয়েছি। প্রতিবেদককে কান্না কন্ঠে আরো জানান, এসএসসি পরিক্ষার ফরম পূরণের হয়রানীর শেষ নেই। মনে হয় যেন দেখার কেউ নেই। কখনো মাধ্যমিক শিক্ষা অফিসার, কখনো সভাপতি, কখনো ম্যানেজিং কমিটির সদস্য, কখনো প্রধান শিক্ষক, কখনো সহকারী শিক্ষকের কাছে ধরনা দিয়েও কোন লাভ হয়নি।
কান্না কন্ঠে অভিভাবক স্বপন জানান, ভাই, লিখে কি লাভ হবে? বরণ আমার মেয়েকে শিক্ষকেরা ফেল করিয়ে দিবে। আমি প্রতিবাদ করলে সভাপতিসহ স্থানীয় প্রভাবশালীরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। পড়ালেখার কথা চিন্তা করে আর প্রতিবাদ করি নি।
নদনা ইউপির কালুয়াই গ্রামের ইউপি সদস্য আজগর হোসেন সোহেল জানান, সরকারী নির্ধারিত ফি বেশী আদায় করার অভিযোগ আমিও পেয়েছি। এর তীব্র প্রতিবাদ ও প্রতিকার জানাই সরকারের কাছে। যেন সরকারী নির্ধারিত ফির বেশী টাকা আদায়ের ফেরৎ দেয়।
এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন জানান, আমিও মৌখিকভাবে এসএসসি পরিক্ষার ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেয়েছি। লিখিতভাবে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। প্রায় স্কুলে মুঠোফোনে প্রধান শিক্ষকদের সাথে কথা বলে জেনেছি অতিরিক্ত ফির বিষয়ে।
তারা বলেন, কোচিং ফি বাবদ ১০০০ হাজার টাকা অগ্রীম নিয়েছে যেটা সরকারের কোন বাধ্যতামূলক কিছুই নেই।
সিটিজিসান.কম/রবি
Print This Post

