ইয়াবাসহ আটকের পর যুবককে ছেড়ে দিল ওসি

আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ১:৩৮ অপরাহ্ন

1sm20161114161008

কক্সবাজার :: জেলার পেকুয়া সদরের উত্তর গোয়াখালী থেকে ৪০ পিস ইয়াবাসহ আটক তিন যুবকের মধ্যে একজনকে সোমবার রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ।

ঐ যুবকের নাম আব্দুল লতিফ চৌধুরী জুয়েল। এর আগে দুপুর দুইটার দিকে জুয়েলসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও সেবনের উপকরণ উদ্ধার করা হয়।

এদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আটক করতে পারি। তবে ছেড়ে দেওয়ার মালিক তো ওসি।’ তিনি ওসির সাথে আলাপ করতে বলেন এ প্রতিবেদককে।

পেকুয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাই তাকে শিলখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ওয়াহিদুর রহমানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post