কক্সবাজার :: কক্সবাজারের রামু উপজেলায় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যুবদের কাজের কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে রামুর পানেরছড়ার ‘ইপসার’ হলরুমে প্রকল্পের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাইফুল ইসলাম মজুমদার।
প্রধান অতিথি বলেন, জীবনে সাফল্য পেতে হলে যুববান্ধব প্রকল্পের মাধ্যমে সফল হতে হবে। এক্ষেত্রে জীবন দক্ষতায় কাজের মাধ্যমে কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, হোপ ৮৭ বাংলাদেশের প্রধান সমন্বয়কারি রেজাউল করিম বাবু ও স্পিড’র হেড অব অপারেশন জাহিদ আবেদ।
এতে উপস্থিত ছিলেন ইপসার পক্ষে পরিচালক মাহবুবুর রহমান, পরিচালক মো: শাহজাহান, ইপসা কর্মকর্তা একেএম মনিরুল হক, মো: আতিকুর রহমান, মোহাম্মদ হারুন, বিজয় টিভি’র কক্সবাজার জেলা প্রতিনিধি এম শাহ আলম, কক্সবাজার ৭১ পত্রিকার বার্তা সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী প্রমূখ। ইপসার ইয়েস প্রোগ্রামের টিম লিডার নাসিম বানুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন জিয়া উদ্দিন সেলিম ও মাসুদ রানা।
প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের ছাত্রী হুমায়রা ইয়াসমিন ও কক্সবাজার পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্র মো.রাশেদুজ্জামান।
উল্লেখ্য, উক্ত প্রকল্পে ৮টি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তা হলো-আইসিটি, ইংলিশ ল্যাংগুয়েজ, হোটেল ব্যবস্থাপনা, ট্যুর গাইড, জীবন দক্ষতা, স্কুল পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা, বুক কিপিং একাউন্টিং, অফিস ম্যানেজমেন্ট সেক্রেটারিয়েট। প্রতিটি কোর্স ৩ মাস মেয়াদি। নবম থেকে ডিগ্রির শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে পারবেন। বয়স ১৫-২২ বছর।
সিটিজিসান.কম/রবি
Print This Post

