চসিকের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় আসছে নীতিমালা

আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ১০:১১ অপরাহ্ন

ccc

চট্টগ্রাম :: চট্টগ্রাম সিটি কর্পোরশেনের (চসিক) অধীনে পরিচালিত ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নীতিমালা চূড়ান্ত হয়েছে। স্কুল-কলেজের শিক্ষক, কর্মচারীর নিয়ম, পদোন্নতি, দায়িত্ব, কর্তব্য বেতনভাতাদিসহ ২৩টি অনুচ্ছেদের একটি নীতিমালা এ সপ্তাহের মধ্যে চসিক মেয়রকে জমা দেয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করতে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করেন চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

কমিটিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়াকে আহবায়ক ও সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিনকে সদস্য সচিব করা হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, সিটি কর্পোরেশনের শিক্ষা স্টান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক, বিজয়স্মরণী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীরকে সদস্য রাখা হয়।

সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন বলেন, চসিকের শিক্ষাখাতকে এগিয়ে নিতে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। নীতিমালা প্রণয়ন হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো গতিশীল হবে এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post