রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় তথ্য কর্মকর্তা নিহত

আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ৫:০৯ অপরাহ্ন

rangamati

রাঙামাটি :: রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় কলাবাগান এলাকায় আজ সোমবার সকালে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত মাহমুদুর রহমান মাসুদ কাপ্তাই উপজেলা তথ্য অফিসের সাইন অপারেটর ছিলেন। তিনি রাঙামাটি কাঠালতলী এলাকার বাসিন্দা।

রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মো. রশিদ জানান, সড়ক দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে তিনি নিহত হয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post