১২ জেলেকে এখনও ফেরত দেয়নি মিয়ানমার

আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ৪:৫৮ অপরাহ্ন

boat

কক্সবাজার :: জেলার টেকনাফে নাফ নদী ও সাগর থেকে ধরে নিয়ে যাওয়া ১২ জেলেকে এখনও ফেরত দেয়নি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। গত ১১ নভেম্বর সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে ৬ ছেলেকে ধরে নিয়ে যায় বিজিপি।

এর মধ্যে এখন পর্যন্ত ৩ জনকে ধরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও, বাকিদের ব্যাপারে কোন তথ্যই জানায়নি তারা।

এর এক সপ্তাহ আগে নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া হয় ৩ জনকে। আর সর্বশেষ গত শুক্রবার আরও তিনজনকে ধরে নিয়ে যায় দেশটির এই সীমান্তরক্ষীরা।

তাদের ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র কর্মকর্তারা। জানান, যোগাযোগ করা হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে। এদিকে, স্বজনদের খোঁজ না পেয়ে উৎকন্ঠায় রয়েছে জেলেদের পরিবার।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post