অনলাইন ডেস্ক :: ভারতীয় সেনাবাহিনীর গোলাগুলিতে সোমবার ভারতীয় পাকিস্তানি ৭ সেনা নিহত হয়েছে। আজ সেনাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে পাকিস্তান।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার রাতে নিয়ন্ত্রণ রেখার ভিমবার সেক্টর বরাবর গোলাগুলি শুরু করে ভারত।
এই প্রথম নিজেদের পক্ষ থেকে সেনা নিহতের খবর নিশ্চিত করল পাকিস্তান। এর আগে ভারত পাকিস্তান সীমান্তে সার্জিকাল স্ট্রাইক চালানোর পরও পাকিস্তান তাদের পক্ষ থেকে সেনা নিহতের বিষয়টি অস্বীকার করে আসছে।
এর আগে অক্টোবরে কাশ্মির সীমান্তে বিএসএফের গোলাবর্ষণ এবং গোলাগুলির ঘটনায় সাত পাক সেনার নিহতের বিষয়টি অস্বীকার করে পাকিস্তান। সার্জিকাল স্ট্রাইকের পর থেকে বেশ কয়েকবার সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।
পাকিস্তানের হামলায় এ পর্যন্ত ১০ জনের বেশি ভারতীয় জওয়ান নিহত হয়েছে। পাকিস্তান সীমান্তে ভারতীয় বিভিন্ন গ্রামে সাধারণ নাগরিকদের মৃত্যুর হারও বেড়ে গেছে বলে অভিযোগ করেছে ভারতের বেশ কিছু গণমাধ্যম।
সিটিজিসান.কম/রবি
Print This Post

