কক্সবাজার :: জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াখালী থেকে আজ সোমবার বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও সেবনের উপকরণ উদ্ধার করা হয়।
আটক তিনজন হলেন একই ইউনিয়নের উত্তর গোয়াখালী এলাকার আব্দুল মতলব প্রকাশ পেটানের ছেলে সুমন, ফতেহ আলী মাতবরপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মারুফ ও মৃত মুরাদ চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরী।
পেকুয়া থানার ওসি (তদন্ত) মনজুর কাদের মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

