
চট্টগ্রাম :: নগরীর অভিজাত ব্র্যান্ডের মিষ্টির দোকানের একটি হাইওয়ে সুইটস। ভোক্তার পছন্দের তালিকার অগ্রভাগে থাকা এই দোকানটিতে মিষ্টি তৈরি হয় চরম নোংরা পরিবেশে। মিষ্টির শিরায় পড়ে থাকে মশা-মাছি।
আজ রোববার রাতে নগরীর লালখান বাজারে হাইওয়ে সুইটস এবং দামপাড়ায় হ্যান্ডিতে অভিযান চালায় র্যাব।
একই অবস্থা নগরীর দামপাড়ায় পুনাক মোড়ের অভিজাত রেস্টুরেন্ট হ্যান্ডিতেও। নোংরা মশলায় রান্নাবান্না হয় রেস্টুরেন্টটিতে। রান্নার সময় বাবুর্চিরা পরেন না কোন ধরনের হ্যান্ড গ্লাভস। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও বিএসটিআই’র ফিল্ড অফিসার জিশান তালুকদার অভিযানে ছিলেন।
এসময় হাইওয়ে সুইটসের ব্যবস্থাপক কৃঞ্চদল মজুমদারকে (৬৩) দুই লাখ টাকা এবং হিসাবরক্ষক প্রদীপ কুমার বড়ুয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে হ্যান্ডি রেস্টুরেন্টের মালিক মো.মহিউদ্দিন আল রিয়াজকে (৪৩) দেড় লাখ টাকা এবং ব্যবস্থাপক জালাল উদ্দিনকে (৪৫) এক লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে হ্যান্ডি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি বাড়তি দাম নেওয়ারও প্রমাণ পেয়েছেন র্যাব সদস্যরা। পানির বোতলের গায়ে ১৫ টাকা লেখা থাকলেও দাম নেয়া হচ্ছিল ২০ টাকা।
র্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক সোহেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post
