চট্রগ্রাম ::
নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি গতকার রোববার বিকেলে সোয়া ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খানবাড়ীস্থ রাশেদ খানের ২য় তলার বিল্ডিংয়ের নিচ থেকে বিশেষ অভিযানে তৌহিদুর রহমান (তৌহিদ) (২০)কে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
তার কাছ থেকে ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত কুমিল্লা জেলার দৌলতপুরের আব্দুল খালেকের পুত্র।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিল ব্যবসা করেছেন বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী’র বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে বলে ডিবি সদরের জনসংযোগ সূত্রে জানান।
সিটিজিসান.কম/রবি
Print This Post

