ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে টেকনাফে!

আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ৬:০০ অপরাহ্ন

teknaf

টেকনাফ :: জেলার টেকনাফে মৌসূম পরিবর্তনের সাথে সাথে মরণব্যাধী ডায়রিয়া রোগের প্রার্দভাব ছড়িয়ে পড়েছে। ডায়রিয়া আক্রান্ত রোগীদের মধ্যে যারা সামর্থবান, সচেতন এবং হাসপাতাল নিকটবর্তী তারা ব্যাতীত অন্যান্য রোগীরা স্থানীয় হাতুড়ে ডাক্তারের চিকিৎসা সেবা নিচ্ছে।

প্রত্যান্ত অঞ্চলে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশী হলেও তারা অর্থাভাব এবং যোগাযোগ সমস্যার কারণে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে পারছেন না বলে প্রতিবেদককে জানায়।

গতকাল শনিবার টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রতিবেদক পরিদর্শন করতে গেলে পুরুষ ও মহিলা ওয়ার্ড ছাড়া ও মেঝেতে অসংখ্য নারী পুরুষ ও শিশু ডায়রিয়া রোগী ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশী। চিকিৎসা সেবা নিতে আসা ডায়রিয়া রোগী সেবা প্রার্থীরা হিমশিম অবস্থার মধ্যে রয়েছে। ডায়রিয়া রোগীর জন্য আলেদা ওয়ার্ড না থাকায় ওরা অন্যান্য রোগীর সাথে চিকিৎসা সেবা নিতে দেখা গেছে।

এমনকি পুরুষ ওয়ার্ডে ও মহিলা রোগীরা সংমিশ্রণে চিকিৎসা সেবা নিলে ও অন্যান্য নিয়মিত রোগের সেবা প্রার্থীরা এ মরণব্যাধী ডায়রিয়া রোগের আশংখাবোধ করছেন অনেকেই। কর্তব্যরত ডাক্তারেরা রোগীদের সেবা দিতে হিমশিম খেতে দেখা গেছে।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়ার এই প্রসঙ্গে বলেন, মৌসূম পরিবর্তন, পুষ্টির অভাব (শিশুদের), অপরিস্কার, অসচেতনতা ও বাসি খাবারের কারণেই হল ডায়রিয়া রোগের মূল কারণ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post