সোমবার দেশব্যাপী বিএনপি’র বিক্ষোভ

আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ৩:৫৭ অপরাহ্ন

fakhrul12

অনলাইন ডেস্ক :: ৭ নভেম্বর উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ার প্রতিবাদে, আগামীকাল সোমবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার অভিযোগ, আবেদনের পরও বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়াই প্রমাণ করে, সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে। ফখরুল বলেন, এভাবে বিরোধী দলকে সমাবেশের অনুমতি না দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে।

এদিকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে, বিএনপির দু’দিনের কর্মসূচি ঘোষণা করেন, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post