কর্ণফুলী থেকে চোরাই সিএনজি টেক্সিসহ গ্রেফতার ১

আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ৩:০৬ অপরাহ্ন

rab20161113141227

চট্টগ্রাম :: নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে চুরি যাওয়া একটি সিএনজি টেক্সিসহ একজনকে আটক করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত মো. ফাহিম হবিগঞ্জ জেলার আজমীরগঞ্জ থানার পশ্চিমবাগ গ্রামের কাজল মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেচেন। তিনি জানান, র‌্যাব-৭ এর গত ৫ নভেম্বর চান্দগাঁও ক্যাম্পে বন্দর থানার মধ্যম হালিশহর মুকবুল আলী সওদাগর বাড়ির বাসিন্দা মো.দিদার হোসেন অভিযোগ করেন নিমতলা খালপাড় এলাকা থেকে তার সিএনজি টেক্সি (চট্ট-মেট্রো,থ ১২-২৫৭৩) চুরি হয়ে যায়। ১০ নভেম্বর করা এ অভিযোগের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা কার্যক্রম শুরু করে।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার নাদিরা ফ্যাশন টেনলার্সের সামনে চোরাই সিএনজি নিয়ে কিছু চোর চক্রের সদস্য অবস্থান করছে। এর সেখানে অভিযান চালিয়ে চোরাই সিএনজিসহ ফাহিমকে গ্রেফতার করা হয়।

আসামী এবং উদ্ধারকৃত সিএনজি গরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post