দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ১০:৫৬ পূর্বাহ্ন

murder

কক্সবাজার :: পূর্ব শত্রুতার জের ধরে রোববার ভোর সাড়ে ৬ টার দিকে জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু তাহের (৩০) নামে এক মুদি দোকানদার খুন হয়েছেন।

আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত যুবক সাতকানিয়ার মাহাবুবুল আলমের ছেলে। এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।

নিহতের স্ত্রী জানান, কয়েকদিন আগে একই এলাকার শামসুল আলম প্রকাশ পেচুর সাথে নিহতের ঝগড়া হয়। এরই জের ধরে শনিবার রাতে ওই হামলার ঘটনা ঘটে।

হোয়াইক্যং পুলিশ ফাড়ির আইসি মো.সাফায়েত আহামদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post