কোতোয়ালীর হাজি কলোনিতে অগ্নিকান্ড

আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ১০:১২ পূর্বাহ্ন

fire

চট্টগ্রাম :: নগরীর কোতোয়ালী থানার ঘাটফরহাদবেগ এলাক‍ায় রোববার সকাল আটটার দিকে হাজি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে সেমিপাকা ও কাঁচা মিলে ৩০টি বসতঘর। এসব ঘরের সর্বস্বান্ত বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ঘটনাস্থলে জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন ইউনিটের আটটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post