মাজারে বোমা হামলা, নিহত-৩০

আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ১০:১০ অপরাহ্ন

bomb-in-india
অনলাইন ডেস্ক ::
পাকিস্তানে একটি সুফি মাজারে বোমা হামলায় শনিবার বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানি মাজারে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৭০ জন।

তহশিলদার জাভেদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০ জন।

জানা গেছে, সুফি সংস্কৃতি ‘ধামাল’ চলার সময় মাজার প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে প্রত্যন্ত এলাকা হওয়ায় এবং কাছাকাছি হাসপাতাল না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post