ওমান :: ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. জাফর (৪০) নামের এক চট্টগ্রামের রাউজান প্রবাসির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চানতেলি বাড়ির মৃত আবদুল লতিফের পুত্র।
গত বৃহস্পতিবার বাংলাদেশ রাত ৯টার দিকে দেশে আসার জন্য শপিং করতে গেলে রাস্তাপার হওয়ার সময় একটি দ্রুতগামী হাইস গাড়ী চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জাফর প্রায় একযুগ ধরে প্রবাসে জীবনযাপন করলেও গত তিন বছর আগে দেশে এসেছিলেন। তবে আগামী মাসে দেশে ফেরার কথা থাকলেও শপিং করতে বের হলে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত জাফরের তিন সন্তান রয়েছে বলে জানা গেছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

