কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতির সীতাকুণ্ডে পথসভা

আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ৯:৩৭ অপরাহ্ন

45787

সীতাকুণ্ড করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) :: কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্যের উপস্থিতিতে সীতাকুণ্ডে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টায় পৌর সদরস্থ দক্ষিণ বাইপাস মোড়ে কুমিল্লা থেকে প্রতিনিধি সভা শেষ করে চট্টগ্রামে রবিবার প্রতিনিধি সভায় যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে এক পথ সভায় সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আদনানের সঞ্চালনায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক সমির চন্দ্র চন্দন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আলহাজ্ব নুরুল মোস্তফা কামাল চৌধুরী।

এই সময় পৌরসভা ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি নুর মোহাম্মদ, কৃষকলীগ নেতা ছৈয়দুল হক সওদাগর, পরিবহন শ্রমিক নেতা আজাদের নেতৃত্বে দুইশতাধিক নেতাকর্মী প্রিয় নেতাদেরকে ফুল দিয়ে বরণ করেন।

এই সময় নুরুল মোস্তফা কামাল চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি অতীতেও সীতাকুণ্ডের সর্বস্তরের জন সাধারণের পাশে ছিলাম আছি থাকবো।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post