ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রী নিহত

আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ২:০৫ অপরাহ্ন

sitakonda-0_27562

চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় আজ শনিবার সকাল নয়টার দিকে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

নিহত ছাত্রীর মাহমুদা আক্তার মিলি (২১)। কুমিরার কাজীপাড়া এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবু তাহেরর মেয়ে। মিলি স্থানীয় বিজয়নগর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post