রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দেড় শতাধিক বসতঘর পুড়ে ছাই

আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ৯:২৮ অপরাহ্ন

6666
জগলুল হুদা, রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রাণীর হাট বাজারের উত্তর পশ্চিম কলোনী এলাকায় অগ্নিকান্ডে ফোরকানিয়া মাদ্রাসাসহ দেড় শতাধিক কাঁচা বসতঘর ও দোকান পুড়ে গেছে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে রাউজান ও রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পুড়ে যাওয়া বসতঘর ও দোকানের ক্ষয় ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশন অফিস।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার রাজা নগর ইউনিয়নের রাণীর হাট বাজারের উত্তর পশ্চিম এলাকার মো. আমিরুজ্জামান, আবদুল আলী, আবুল খায়ের ও আইয়ুব আলীর মালিকানাধীন কলোনীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন ধরে যায়।

অগ্নিকান্ডের খবর পেয়ে রাঙ্গুনিয়া ও রাউজান ফায়ার ষ্টেশনের কর্মীরা গিয়ে দুই ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্ন্কিান্ডে একটি ফোরকানিয়া মাদ্রাসা, দোকানের গুদামসহ দেড় শতাধিক কাঁচা বসতঘর পুড়ে যায়। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

পরে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ দুলাল মিত্র জানান, রাণীর হাট বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে আসে। দুই ঘন্টার দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে চলে আসে বলে তারা জানিয়েছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post