ফোরকান সোহাগ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)::
নানা কর্মসুচীর মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। ভোরে সুর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকালের দিকে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মাটিরাঙ্গার প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় ‘শুভ শুভ শুভদিন যুবলীগের জন্মদিন’, ‘আজকের এ দিনে মনি তোমায় পড়ে মনে’ এমন সব শ্লোগানে মুখরিত হযে উঠে মাটিরাঙ্গার জনপদ।
র্যালি শেষে মাটিরাঙ্গা পৌর যুবলীগের সভাপতি মো: মোশাররফ হোসেন এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামীলীগের সভাপতি মো: হারুনুর রশীদ ফরাজী, সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র মো: আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম খোন্দকার।
মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো: শহীদুল ইসলাম সোহগের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ নেতা মো: আবুল কাশেম ভুইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: শওকত আকবর, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো: আলাউদ্দিনসহ উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটের সময় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচীর শুভ সুচনা করেন মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো.রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মো.জহিরুল ইসলাম খোন্দকার।
সিটিজিসান.কম/রবি
Print This Post

