রেসলিংয়ে হিংস্র রূপে ডোনাল্ড ট্রাম্প

আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ১০:৪৬ পূর্বাহ্ন

trump

অনলাইন ডেস্ক ::
সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনায় খোড়াক এখন এই ধনকুবের। শুরু থেকে এখন পর্যন্ত যেখানেই পা রেখেছেন সেখানেই ছড়িয়েছেন বিতর্ক। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও।

টেনিস, গলফ, বাস্কেটবল, বক্সিং প্রায় সব খেলায় দেখা গেছে তাকে। তবে সবচে বেশি আলোচনা তার প্রো রেসলিং বিতর্ক নিয়ে। যেখানে ট্রাম্পকে প্রায় সময়ই দেখা গেছে হিংস্র রূপে।

আমি ধনী এবং এটি আমার সৌন্দর্য্যের অংশ, নিজের বিত্ত নিয়ে বেশ দম্ভের সাথে প্রায়ই এই উক্তি করেন ডোনাল্ড ট্রাম্প। যার অর্থের ঝনঝনানির শব্দ পৌছে গিয়েছিলো ক্রীড়াঙ্গনেও।শুরুটা আশির দশকে বক্সিং-এর সাথে। ট্রাম্প প্লাজায় মাইক টাইসনের বেশ কিছু বাউট আয়োজন করেন তিনি। পরবর্তীতে দু’জনের বন্ধুত্ব এতোটাই গভীর হয় যে প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্রোতের বিপরীতে গিয়ে ট্রাম্পকে সমর্থনও জানান সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন টাইসন।

কৃষ্ণাঙ্গ বিদ্বেষী হিসেবে পরিচিত হলেও সেরেনা উইলিয়ামসের সাথেও দারুন সম্পর্ক ট্রাম্পের। নিজের টেনিস পারফরমেন্স সেন্টারের উদ্বোধনে তার সাথে টেনিসও খেলেন ট্রাম্প।

আবাসন ব্যাবসা ছাড়াও পুরো বৃটেন জুড়ে ছড়িয়ে ট্রাম্পের একাধিক গলফ কোর্স। অপেশাদার গলফার হিসেবে খ্যাতি তার।

তবে ক্রীড়াঙ্গনে ট্রাম্প আলোচিত প্রো রেসলিং এর জন্য। এক সময় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট ডব্লু ডব্লুই’র একাংশ কিনে নেয়া ট্রাম্প দ্বন্দ্বে জড়িয়েছিলেন আরেক মালিক ভিনসেন্ট ম্যাকমেনের সাথে। এমনকি তা গড়ায় হাতাহাতি পর্যন্ত। দুজনের লড়াই বিখ্যাত ব্যাটল অব বিলিওনিয়ার্স হিসেবে।যেখানে জয় ট্রাম্পের। যদিও সত্যি নয়, পর্দার প্রয়োজনে সাজানো হয় এই লড়াই।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post