জাহাঙ্গীর আলম, টেকনাফ ::
কক্সবাজারের টেকনাফ দমদমিয়া বিজিবির চেকপোষ্টে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিজিবির মধ্যে সংঘর্ষর ঘটনা ঘটেছে। ঘটনায় রাস্তায় যানযট হলেও পরে প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ঘটনার সমাধান হয়।এর ফলে টেকনাফ-কক্সবাজার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে দীঘ যানজট মুক্ত হয়।
জানা যায়, আজ বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে সেন্টমাটিন থেকে ফেরত আসা পর্যটক ঢাকা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টেকনাফ দমদমীয়া বিজিবি চেকপোষ্টে আসলে তল্লাশিকে কেন্দ্র করে বিজিবির সাথে শিক্ষাথীর সংর্ঘষ ঘটনা ঘটে।
এ সময় শিক্ষাথীরা রাস্তায় অবস্থান নেয়। ফলে সড়কের দুপাশ্বে যানজট লেগে যায়।
এদিকে খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, ২ বিজিবি ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দীকি, টেকনাফ মডেল থানার পরির্দশক তদন্ত শেখ আশরাফুজ্জামান ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ইউএনও, পুলিশ ও বিজিবি প্রতিনিধির সাথে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শিক্ষকের বৈঠক হয়।
এতে অভিযুক্ত ১০ বিজিবি সদস্যের বিরুদ্ধে বিজিবি বরাবরে লিখিত অভিযোগ দায়েরের সিদ্ধান্ত হয়। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বিজিবি সদস্যদের বিরুদ্ধে বিজিবির বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায়। বৈঠকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবুর রহমনও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় ছাত্র সুভন ও মোহাম্মদ শাজ্জাদ জানান, সেন্টমার্টিন থেকে জাহাজে টেকনাফ ফেরার পর বাস যোগে ঢাকা যাওয়ার পথে দমদমিয়া বিজিবি চেকপোষ্টে তল্লাশির সময় কর্তব্যরত বিজিবি সদস্যরা অসৌজন্যমূলক আচরণ করায় শিক্ষাথীরা প্রতিবাদ করে।
এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বিজিবির অসৎ আচরণ ও ন্যায় বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের দেড় শত শিক্ষার্থী রাস্তায় অবস্থান নেয় বলে জানায়।
সিটিজিসান.কম/রবি
Print This Post

