চার গাড়ি চোর চক্রের সদস্য আটক

আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ১১:১২ অপরাহ্ন

arrest20161110210432

কক্সবাজার :: জেলার পেকুয়া বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেকুয়ার জিএমসি স্কুলের সামনে থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা বিক্রয়কালে চোর সিন্ডিকেট’র ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় দুটি অটোরিকশাও উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার মাষ্টার হাট’র মো. ইসমাইলের ছেলে আলাউদ্দিন (২৪), একই এলাকার শুক্কুর আহমদের ছেলে সুমন আহমদ (১৮), একই থানাধীন চরপাথর ঘাটা এলাকার আব্দুর শুক্করের ছেলে ওসমান গণি (২৬) ও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীর মগডেইল এলাকার নূর আলমের ছেলে মঈন উদ্দিন।

এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ ওসি(তদন্ত) মনজুর কাদের মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post