কক্সবাজার :: জেলার চকরিয়ায় বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকা থেকে মাদক সম্রাট হিসেবে পরিচিত জিয়াবুল করিমকে (৩৪) আটক করেছে পুলিশ।
জিয়াবুল একই এলাকার মাহাবুবুল হকের ছেলে। তার বিরুদ্ধে, মাদক, ডাকাতিসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এ ব্যাপারে বদরখালী পুলিশ ফাঁড়ির এসআই মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

