৫ হাজার ইয়াবাসহ বাস চালক আটক

আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ১১:০১ পূর্বাহ্ন

eaba

চট্টগ্রাম :: নগরীর কোতয়ালী থানাধীন আজ বৃহস্পতিবার সকালে ফিরিঙ্গিবাজার থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ মজিবুর রহমান (৪৫) নামে এক বাস চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল কাশেম বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

সিটিজিসান.কম/বিউটি

Print This Post Print This Post