
চবি ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা প্রশ্নপত্রে জালিয়াতির ঘটনায় বাতিল করেছে কর্তৃপক্ষ। সেই সাথে নতুন করে এই ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত সি-থ্রি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ পরীক্ষা বাতিল করা হয়েছে।
আগামী ২৫ নভেম্বর সকালে নতুন করে এই ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে বলে জানান উপাচার্য।
সিটিজিসান.কম/বিউটি
Print This Post
