সংসার ভাঙ্গার কারণ ফেসবুক!

আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ১০:৪২ পূর্বাহ্ন

facebook

অনলাইন ডেস্ক ::
সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে সাম্প্রতিক অতিপরিচিত ফেসবু। এই ফেসবুকে বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখার জন্য এখন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু আপনি কী জানেন ফেসবুকের জন্য আপনার বিবাহ বিচ্ছেদ হতে পারে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে ফেসবুকের জন্য অনেকের সম্পর্কে ভাঙন ধরেছে।

একটি সার্ভে অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারী প্রায় ৪৭ শতাংশ মানুষ জানিয়েছেন যে কখনও না কখনও তারা প্রতারণার শিকার হয়েছেন বা এমন করেছেন। ৫ হাজার মানুষকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষা অনুযায়ী, ফেসবুক প্রেমের সম্পর্কে খারাপ প্রভাব ফেলে থাকে।

সমীক্ষায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, যা আপনার সম্পর্ক গড়তে বা ভাঙার জন্য দায়ি হতে পারে। সার্ভেতে প্রায় ২৬ শতাংশ মানুষ জানিয়েছেন যে তাদের পার্টনাররা তাদের উপেক্ষা করেন এমনটা তাদের অনেকসময় মনে হয়ে থাকে। এই নিয়ে তাদের মধ্যে বচসাও হয়েছে। সেখানে ফেসবুকে তারা অনেক বেশি গুরুত্ব ও ভালোবাসা পেয়ে থাকেন। তাই বেশিরভাগ সময় ফেসবুকে কাটতাই পছন্দ করে থাকেন।

অন্যদিকে, ৪৪ শতাংশ মনে করেন যে ফেসবুকের জন্য তাদের রোম্যান্টিক লাইফ বর্বাদ হয়ে গিয়েছে। বেশিরভাগ সময় তাদের পার্টনাররা তাদের সময় দেওয়ার বদলে ফেসবুকে স্ট্যাটাস আপডেট দিতে ব্যস্ত থাকেন।

৪৭ শতাংশ জানিয়েছেন তার ফেসবুকে প্রতারনার শিকার হয়েছেন ৷ ৪,৬৭ % মানুষ মনে করেন বিবাহ-বহির্ভূত সম্পর্ক ও তালাকের জন্য বেশিরভাগ সময় ফেসবুক দায়ি থাকে।

৪৬ শতাংশ লোক জানিয়েছেন যে তারা ঈর্ষার কারণে মাঝে মধ্যেই পার্টনারের ফেসবুক চেক করতে থাকেন। এর জেরে তাদের মধ্যে সন্দেহ জন্ম নিয়েছে। ২২ শতাংশ লোক জানিয়েছেন ফেসবুক তাদের এমন পরিস্থিতির সৃষ্টি করে যেখানে অ্যাফেয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

৩২ শতাংশ মানুষ জানিয়েছেন তাদের সেক্স লাইফ আর আগের মতো নেই। পার্টনার সারাক্ষণ ফেসবুক করতে থাকায় তাদের মধ্যে সেই প্রেম আর নেই। তারা মনে করেন যে ফেসবুকের মাধ্যমে তারা পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখছে।

সিটিজিসান.কম/বিউটি

Print This Post Print This Post