জাহাঙ্গীর আলম, টেকনাফ ::
কক্সবাজারের টেকনাফ উপজেলার হাইওয়ে মহাসড়কে এবং বিভিন্ন অলিতে গলিতে প্রতিনিয়ত চোখে পড়ে শিশু ও অদক্ষ চালকদের হাতে নানান ধরনের যানবাহন, এসব অদক্ষ চালকের কারণে যে কোন সময় দুর্ঘটনার আশংকা।
বেশির ভাগ ছড়াছড়ি রয়েছে অটোরিক্সা টমটম নামের যানবাহনের অধিকাংশটিতেই লাইসেন্স বিহীন শিশু ও কিশোর অদক্ষ চালক বললেই চলে। এতে বিভিন্ন বাজার এলাকায় নির্দিষ্ট গাড়ি পাকিংয়ের ব্যবস্থা না থাকার ফলে যত্রতত্র স্থানে যানযটের শিকার হয়।
জানা যায় যে, বৃহত্তর টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা,বাহারছড়া, সাবরাং, টেকনাফ সদরের ইউনিয়ন গুলির বিভিন্ন গ্রামীন সড়কের হরদম চলাচল করছে হরেক রকম ব্রান্ডের টমটম ও অটোরিক্সাসহ নানান ধরনের যানবাহন।
মাঝে মধ্যে পুলিশ অভিযান চালালেও পরক্ষনে একই কায়দায়ে এসে পড়ে এসব চালকরা। সেই সাথে হোয়াইক্যং বাজারের বিভিন্ন অলিতে গলিতে এই সব আনাড়ি চালকদের কারণে যত্রতত্র স্থানে যানযটের পরিনত করে তুলছে।
আবার বৃহত্তর টেকনাফে কোন না কোন স্থানে যাত্রীরা ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা অন্যদিকে ছয় ইউনিয়নের গ্রামীন যাতায়াত সড়ক ছাড়া ও মহাসড়কে অল্প বয়সি অদক্ষ চালকরাই চালাচ্ছে টমটমসহ নানা যানবাহন। যাতে করে দুরপাল্লার যাত্রীবাহী গাড়ি সাথে ধাক্কা লেগে টমটমসহ যাত্রী আহত হওয়ার ঘটনা কিন্তু অসংখ্য এবং কিশোর অদক্ষর ধারা ড্রাইভারে কারণে এসব অটোরিক্সা ও গাড়িও অহরহ দুর্ঘটনা হচ্ছে।
তবে লক্ষ্য করা যায়, তৃতীয় কিংবা চতুর্থ শ্রেনীর লেখাপড়া শেষ হতে না হতেই পরিবারে আর্থিক অবস্থার কথা বিবেচনা করে পরিবারে কর্তারা তাদের ছেলেদের পড়ালেখা না করিয়ে এসব কাজে উৎসাহিত করতেছে, কিশোররা জীবনের আশংকায় নিয়ে গাড়ি চালাচ্ছে।
এদিকে পড়ালেখা থেকে তারা বঞ্চিত হচ্ছে। অন্যদিকে অল্প বয়সি টমটম চালক মামুন, সোহেল, ইসমাঈলের তাদের সাথে আলাপ করলে তারা জানান, পরিবারে মা, বাবা ভাই, বোনদের ভরন পোষনের লক্ষে এই যাবাহন চালানোর কাজে নিয়োজিত হয়েছি।
লেখাপড়া কতদুর জানতে চাইলে তারা হেসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
সচেতন মহলের দাবি, এসব ঝুঁকিপুর্ণ কাজে অল্প বয়সি ছেলেদেরকে পরিবারে কর্তারা যদি এই ভাবে নিজেদের ছেলেদেরকে রাস্থায় নামিয়ে দেয়, তাদের ভবিষ্যতে অন্ধাকার বলে মন্তব্য করেন। পাশাপাশি এসব কোমল মতি অল্প বয়সি ছেলেদের যদি যানবাহন চালানোর কাজ থেকে পিরিয়ে এনে সেমিনার ও পড়ালেখা দিকে মনোযোগী বা অন্যকোন টেকনিক্যাল কাজ শিখানো হয় তাহলে তাদের উজ্জল সুন্দর ভবিষ্যত।
হাইওয়ে পুলিশের দাবি, আমরা লাইসেন্স বিহীন গাড়ি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি এরকম কোন শিশু বা অদক্ষ ড্রাইভার কাউকে পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
সিটিজিসান.কম/বিউটি
Print This Post

