২টি পাইপগানসহ গ্রেফতার ১

আপডেট: ৯ নভেম্বর ২০১৬ ১:৫৩ অপরাহ্ন

untitled-2
নোয়াখালী ::
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মঙ্গলবার রাতে ওই উপজেলার নান্দীয়াপাড়া বাজার এলাকা থেকে ২টি পাইপগানসহ শাহাদাত হোসেন ভূঁইয়া ওরফে রয়েল (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

এসময় তার কাছ থেকে ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড ১২ বোর শর্টগানের তাঁজা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রয়েল ওই উপজেলার রুহুল আমিন নগর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post