আগ্রাবাদে সংঘর্ষের ঘটনায় আটক ১৫

আপডেট: ৯ নভেম্বর ২০১৬ ১২:৫১ অপরাহ্ন

arrest
চট্টগ্রাম :: নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদে সিজিএস কলোনিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।আটককৃতদরে মধ্য সাতজন এজাহারভুক্ত আসামি। গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর সিজিএস কলোনিতে সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি বাসায় হামলা, ভাংচুর ও লুটপটের ঘটনাও ঘটে। সংঘর্ষে জড়িতরা স্থানীয় কাউন্সিলর এম এইচ সোহেল এবং বহিষ্কৃত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post