কক্সবাজার :: জেলার চকরিয়ার মছনিয়াকাটা গ্রাম থেকে সোমবার রাতে তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শ্যুটার গান, ১টি একনলা বন্দুক এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মৃত গুরা মিয়ার ছেলে মো.ইলিয়াছ (৩৫), মৃত আব্দুল্লাহর ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও আবুল হাশেমের ছেলে মোহাম্মদ আলী। এরা সবাই একই উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এলাকার।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

