বিএনপিকে সমাবেশের অনুমতি

আপডেট: ৮ নভেম্বর ২০১৬ ৩:৫৩ অপরাহ্ন

00000

অনলাইন ডেস্ক :: বিএনপিকে ২৭টি শর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ইউসুফ আলী এ তথ্য জানান।

তবে আজই বিএনপিকে এ সমাবেশ করতে হবে এবং বিকেল সাড়ে ৪টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।

তিনি বলেন, ২৭ টি শর্তে এ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আজ বিকেলে তাদেরকে এ সমাবেশ করতে হবে। সেখানকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন থাকবে।

মো. ইউসুফ আলী আরো বলেন, ‘বিএনপির আবেদন ৭ নভেম্বর পুলিশ কমিশনারের কাছে পৌঁছায়। পরে আজ মঙ্গলবার তিনি অফিস আদেশে এ সমাবেশের অনুমতি দেন। তবে সমাবেশ করতে হলে ২৭টি শর্ত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল। পরে সেখানে না হলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চায়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের জন্য বিএনপি ডিএমপির কাছে আবেদন করেনি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post