
কক্সবাজার :: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গভীর নিম্নচাপের কবলে পড়ে কক্সবাজারের ১৬৭ জেলেসহ সারাদেশের নিখোঁজ জেলেদের সন্ধান পেতে অভিযান শুরু করেছে নৌবাহিনী। এরই মধ্যে হাতিয়ার ১২ জন জেলেকে সাগর থেকে উদ্ধার করেছে নৌবাহিনী।
সূত্র জানায়, কক্সবাজার জেলার নিখোঁজ ১৬৭ জেলের সন্ধান পেতে নৌবাহিনীকে অনুরোধ জানান কক্সবাজার জেলা প্রশাসক ও মৎস্য অধিদপ্তর। ওই চিঠি পাওয়ার পর নৌবাহিনীর দুটি বিশেষ জাহাজ মধুমতি ও বঙ্গবন্ধু সার্চ অভিযান শুরু করেছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো.আলী হোসেন নৌবাহিনীর অভিযান পরিচালনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post
