লিবিয়ায় বন্দিশালা থেকে ৬৫ বাংলাদেশি উদ্ধার

আপডেট: ৮ নভেম্বর ২০১৬ ৯:৩১ পূর্বাহ্ন

01_bg20161108021637

অনলাইন ডেস্ক ::
লিবিয়ার রাজধানী ত্রিপলির এক বন্দিশালায় বিশেষ অভিযান চালিয়ে ৬৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির ঐ দেশটির পুলিশ। একটি চক্র তাদের অবৈধপথে লিবিয়ায় নিয়ে গিয়েছিল বলে লিবিয়ায় বাংলাদেশের দূতাবাসের ফেসবুক পেজ থেকে জানা গেছে।

তিন সপ্তাহ আগে ত্রিপলির পরিত্যক্ত এলাকায় অবস্থিত বন্দিশালাটিতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। তবে দেশটির পুলিশ সোমবার বাংলাদেশিদের উদ্ধারের কথা জানিয়েছে।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ৬৫ জনকে উদ্ধার করা ছাড়াও মানবপাচারকারী চক্রের মো. ওয়ালিউর রহমান, সুমন শরিফ, হাফিজুল শেখ ও তাদের এক সহযোগীসহ মোট চারজনকে গ্রেপ্তার করে। এই চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় কর্মী এনে তাদের গোডাউনে আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় করত বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া পুলিশ জানিয়েছে, লিবিয়ায় মানবপাচারকারী দলের এই সদস্যদের অনেকে সাগরপথে ইতালিতে মানবপাচারের সঙ্গেও জড়িত ছিল। গ্রেপ্তার করা এই চার মানবপাচারকারীর বিরুদ্ধে লিবিয়ার প্রচলিত আইনে অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সিটিজিসান.কম/শিশিরa

Print This Post Print This Post