বিপ্লব-সংহতি দিবসে চবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

আপডেট: ৮ নভেম্বর ২০১৬ ৯:২৪ পূর্বাহ্ন

cu

চট্টগ্রাম :: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইটে অবস্থিত জাতীয় বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

চবি ছাত্রদল সভাপতি কে.আলম ও সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম (শহিদ)’র নেতৃত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু।

এসময় আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সহ-সভাপতি এম.এইচ শামীম, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম মামুন, মনিরুজ্জামান রুবেল, আরাফাত খান, জয়নুল আবেদীন, ইমতিয়াজ ইকরাম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ-আল-নোমান ও ছাত্রনতো নেতা শাহাদাৎ হোসেন, মাকসুদুর রহমান শাকিল, আব্দুল আজিজ, সাদ্দাম, আব্দুর নূর তুষার, মো.কাদের, সোহেল, হারুন, রায়হান, সজীব, রুবেলসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post