‘বিন হাবিব’ গ্যাস কারখানায় অগ্নিকান্ডে দগ্ধ ৩

আপডেট: ৮ নভেম্বর ২০১৬ ১২:৩৮ পূর্বাহ্ন

agun

চট্টগ্রাম :: ‘বিন হাবিব’ নামের একটি গ্যাস বোতলজাত কারখানায় অগ্নিকাণ্ডেসোমবার সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের ইছানগর মৌলভী বাজার এলাকায় দগ্ধ হয়েছেন তিন কর্মী।

অগ্নিদগ্ধ মো.ইসমাইলের ছেলে মো. ইদ্রিসকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান।

‘বিন হাবিব’র মালিক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের গোসাইলডাঙা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছিলাম। সেখানে রান্নাঘরে আগুন লেগেছে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post